১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে লাইনচ্যুত বগি ৪ ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভাবিক

বেলা সোয়া ২টার দিকে জয়দেবপুরে রেলওয়ে জংশন স্টেশন এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেনটির পাওয়ারকার বগি লাইনচ্যুত হয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2025, 07:28 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

গাজীপুরের জয়দেবপুরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত হওয়া বগি প্রায় চার ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। 

বগি উদ্ধার ও রেল লাইন মেরামত করার পর শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এসআই মো. কাইয়ুম আলী। 

এর আগে বেলা সোয়া ২টার দিকে জয়দেবপুরে রেলওয়ে জংশন স্টেশন এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেনটির পাওয়ারকার বগি লাইনচ্যুত হয়। 

এসআই কাইয়ুম বলেন, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি দুপুর ২টা ১০ মিনিটে জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের কাছাকাছি আসলে পাওয়ারকার বগির বাম পাশের চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে বিকল্প লাইনে রেল যোগাযোগ অব্যহত থাকে। 

পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত বগিটি উদ্ধার করে এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করে। 

তবে এ দুর্ঘটনায় কোনো যাত্রী হতাহত হয়নি বলে জানান এসআই মো. কাইয়ুম