১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে খালে গোসলে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

কয়েকজন সমবয়সী শিশুর সঙ্গে আরাফাত খালে গোসল করতে নেমেছিল বলে জানিয়েছে স্থানীয়রা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2026, 02:32 PM

Updated : 11 Sep 2026, 03:39 PM

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি খালের পানিতে গোসলে নেমে এক মাদ্রাসা ছাত্রের প্রাণ গেছে। 

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে রায়গঞ্জ থানার ওসি মো. আহসানুজ্জামান জানিয়েছেন। 

মৃত ১৩ বছর বয়সী আরাফাত হোসেন ওই গ্রামের নুর আলমের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। 

স্থানীয়রা বলছে, কয়েকজন সমবয়সী শিশুর সঙ্গে আরাফাত খালে গোসল করতে নেমেছিল। এক পর্যায়ে গভীর পানিতে তলিয়ে যায় সে। পরে তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ওসি আহসানুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।