১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সুনামগঞ্জের হাওরে ঝড়ে নৌকাডুবি, নিখোঁজ ২

তখন পাশে আরেকটি নৌকা ছিল সেটি উমেদপুর গ্রামে গিয়ে আশ্রয় নিতে সক্ষম হয়।

সুনামগঞ্জের হাওরে ঝড়ে নৌকাডুবি, নিখোঁজ ২

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর। 

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2023, 12:21 AM

Updated : 28 Aug 2023, 12:21 AM

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে দুইজন নিখোঁজ হয়েছেন।

রোববার সন্ধ্যায় উপজেলার বোয়ালমারার পাশে হাওরে এ ঘটনা ঘটে বলে তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান।

নিখোঁজরা হলেন- উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ছিলাইন তাহিরপুর গ্রামের আবুল ফয়েজ (৪৫) ও শাহ আলম (৪২)।

স্থানীয় পরিবেশ আন্দোলনের কর্মী আহমদ কবীর বলেন, ছোট ইঞ্জিনচালিত নৌকায় দুজন বাড়ি যাচ্ছিলেন। পথে মাটিয়ান হাওরে ঝড়ের মধ্যে নৌকাটি ডুবে যায়। তখন পাশে আরেকটি নৌকা ছিল সেটি উমেদপুর গ্রামে গিয়ে আশ্রয় নিতে সক্ষম হয়। তারাই নৌকাটি ডুবে যেতে দেখে। 

নিখোঁজ শাহ আলমের স্বজন সাফাকুল ইসলাম বলেন, “সন্ধ্যায় একটি নৌকা থেকে ফোন দিয়ে জানানো হয় আবুল ফয়েজ ও শাহ আলম যে নৌকাটিতে ছিলেন সেটি ডুবে গেছে। শোনার পর আমরা নৌকা নিয়ে অনেক খোঁজাখুঁজি করেছি। পরে থানায় জানিয়েছি।”

তাহিরপুর থানার ওসি ইফতেখার বলেন, “সন্ধ্যায় ভয়াবহ ঝড় হয়। এ সময় নৌকাটি ডুবে গিয়ে দুজন নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরিদের খবর পাঠানো হয়েছে।”