২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরে কাজ করছিলেন মা, পানিতে ডুবে ছেলের মৃত্যু

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বলেন, “শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।”

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2025, 12:20 AM

Updated : 26 Aug 2026, 01:37 PM

নেত্রকোণার দুর্গাপুরে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। 

ফারুক নামের ৮ বছর বয়সী শিশুটি উপজেলার বাকলজোড়া গ্রামের কামাল মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে দুর্গাপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেন, বৃহস্পতিবার বিকেলে ফারুকের মা হাজেরা খাতুন যখন ঘরের কাজে ব্যস্ত ছিলেন, সবার অগোচরে বাড়ির পাশের ডোবায় গোসল করতে নামে ছেলেটি।

এক পর্যায়ে সে ডোবায় তলিয়ে যায়। কোথাও না পেয়ে ডোবার পানিতে খোঁজাখুঁজির পর সেখান থেকে ফারুককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। 

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. নাজমুল হাবিব বলেন, “শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।”

ওসি মাহমুদুল হাসান বলেন, “পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিশুটির লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে “