১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে চরের জমি নিয়ে সংঘর্ষে নিহত এক, আহত ১০

পাশের জেলা রংপুরের পীরগঞ্জ উপজেলার একটি ইউপির বর্তমান ও সাবেক সদস্যের সমর্থদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানায়।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2025, 08:03 PM

Updated : 26 Aug 2026, 11:17 AM

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে চর দখল‌কে কেন্দ্র ক‌রে বিবদমান দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে এক ব‌্যক্তি নিহত হ‌য়ে‌ছেন; আহত হয়েছেন দুপক্ষের অন্তত ১০ জন। 

রোববার দুপু‌রে উপজেলার দলদ‌লিয়া ইউনিয়‌নের কর্পূরার চরে এ ঘটনা ঘ‌টে বলে উলিপুর থানার ও‌সি জিল্লুর রহমান জানান।

নিহত দরবেশ আলী (৫২) উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়‌নের সিপার আক‌ন্দের ছে‌লে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।  

পু‌লিশ ও স্থানীয়রা জানান, উলিপুর উপ‌জেলার দলদ‌লিয়া ইউনিয়নের কর্পূরায় প্রায় ২০০ একর চর নি‌য়ে পাশের জেলা রংপুরের পীরগাছা উপ‌জেলার ছাওলা ইউনিয়‌নের পাঁচ নম্বর ওয়ার্ডের সা‌বেক সদস‌্য সবুর মিয়া ও একই ইউনিয়‌নের তিন নম্বর ওয়া‌র্ডের সদস‌্য ইসমাইল হো‌সেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ক‌য়েক‌দিন আগেও দুই পক্ষ মারামা‌রিতে জড়ায়। 

রোববার দুপু‌রে চর দখ‌লের চেষ্টা কর‌লে দুই পক্ষের ম‌ধ্যে সংঘ‌র্ষ হয়। এতে সবুর পক্ষের দর‌বেশ আলী ঘটনাস্থ‌লেই মারা যান। এ ঘটনায় উভয় প‌ক্ষের অন্তত ১০ জন আহত হ‌য়ে‌ছেন।

দলদ‌লিয়া ইউনিয়‌নের তিন নম্বর ওয়া‌র্ডের সদস‌্য নুরুজ্জামান মিয়া বলেন, “চর‌টি প্রায় ২০০ একর বিস্তীর্ণ, এটি মূলত খা‌স জমি। প্রতি বছর চর‌টি‌কে ঘি‌রে দুই পক্ষের মধ্যে সং‌ঘর্ষ হয়; আজ‌কেও হয়েছে। এতে দর‌বে‌শ আলী না‌মে এক ব‌্যক্তি মারা গে‌ছেন। তিনি সবুরের খা‌লা‌তো ভাই।”

উলিপুর থানার ওসি জিল্লুর রহমান ব‌লেন, “লাশ উদ্ধার ক‌রে ময়নাত‌দ‌ন্তের জন‌্য ম‌র্গে পাঠা‌নো হ‌বে। এ বিষ‌য়ে মামলার প্রস্তু‌তি চল‌ছে। এখন পর্যন্ত জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।”