১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খালে, প্রাণ গেল ঘাটে থাকা ৩ নারীর

কড়িকান্দি গ্রামের এক শিশুসহ ৩ নারী খালের পানিতে গোসল করতে গিয়েছিলেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2025, 03:13 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

কুমিল্লার তিতাসে ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে। এ সময় খালে গোসল করতে যাওয়া তিন নারী নিহত হয়েছেন। আহত হয়েছে এক শিশু।

বৃহস্পতিবার দুপুরে তিতাস উপজেলার কড়িকান্দি-রাজাপুর সড়কের চর রাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে তিতাস থানার ওসি মো. খালেদ সাইফুল্লাহ। 

নিহতরা হলেন- তিতাস উপজেলার চর রাজাপুর গ্রামের সামছুন্নাহার (৩৫), রোজিনা আক্তার (৩০) ও রীনা আক্তার (৩৫)। 

ওসি খালেদ সাইফুল্লাহ বলেন, দুপুরে কড়িকান্দি গ্রামের এক শিশুসহ ৩ নারী খালের পানিতে গোসল করতে যান। এ সময় রাজাপুর থেকে কড়িকান্দিগামী একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। 

এতে ট্রাক্টরের আঘাতে খাল পাড়ে ঘাটে থাকা ওই তিন নারী ঘটনাস্থলেই নিহত হন। আহত হয় এক শিশু। 

পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

খালে পড়ে থাকা ট্রাক্টরটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছেন ওসি।