ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
ঢাকা থেকে ছেড়ে যাওয়া দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর ট্রেনটির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহ পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ধলা রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কার্তিক চন্দ্র রায়।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ট্রেনটির পাওয়ার কারের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহের পথে বন্ধ রয়েছে ট্রেন চলাচল।
উদ্ধারকারী একটি ট্রেন ময়মনসিংহ থেকে ঘটনাস্থলে যাচ্ছে; দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।
