১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজবাড়ীতে ট্রাক-কভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ১

ঘটনার পরপরই ট্রাক চালক ও তার সহকারী পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা অব‍্যাহত রয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 08:08 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

রাজবাড়ীতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কভার্ড ভ্যানের চালক নিহত হয়েছেন। 

মঙ্গলবার ভোরে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আহলাদিপুর হাইওয়ে থানার ওসি আব্দুল হালিম। 

নিহত আব্দুর রহিম (৩৫) ঢাকা জেলার যাত্রাবাড়ি এলাকার আব্দুর রহমানের ছেলে। 

স্থানীয়দের বরাতে ওসি হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে গোয়ালন্দ মোড় থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিলো ট্রাকটি। ট্রাকটি মজলিশপুর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা কভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে গুরুতর আহত হন কভার্ড ভ্যানের চালক আব্দুর রহিম। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসকর্মীরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আব্দুল হালিম আরও বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ট্রাক ও কভার্ড ভ্যানটি জব্দ করেছে। ঘটনার পরপরই ট্রাক চালক ও তার সহকারী পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা অব‍্যাহত রয়েছে।