১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে অটোরিকশা, ট্রেনের ধাক্কায় নিহত ২

রেললাইন অতিক্রম করার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী ‘বিজয় এক্সপ্রেসের’ ধাক্কায় অটোরিকশাটি ছিটকে পড়ে।

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে অটোরিকশা, ট্রেনের ধাক্কায় নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেললাইন অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2025, 06:46 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় রেললাইন অতিক্রম করার ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত হয়েছেন।

সোমবার দুপুর ২টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের দীঘিরজান এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম।

নিহতরা হলেন- কসবা উপজেলার শিকারপুর গ্রামের রিয়াজুলের স্ত্রী পপি আক্তার (২৩) এবং একই উপজেলার মান্দাইরপর গ্রামের অটোরিকশা চালক সাদিক মিয়া (৩৭)।

প্রত্যক্ষদর্শী জহির মিয়া বলেন, অটোরিকশাটি গিরিশনগর যাচ্ছিল। পথে বৃষ্টির কারণে ট্রেন দেখতে পাননি চালক। এ সময় অটোরিকশা নিয়ে রেললাইন অতিক্রম করার চেষ্টা করলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি ছিটকে পড়ে। ঘটনাস্থলেই সাদিক ও যাত্রী পপি নিহত হন।

ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।