১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টাঙ্গাইলে ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু

এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা ‍উদ্ধার করে।

টাঙ্গাইলে ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে একজনের মৃত্যু
প্রতীকী ছবি

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2026, 03:57 PM

Updated : 26 Aug 2026, 03:40 PM

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ডোবার পানিতে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে একজনের প্রাণ গেছে। 

শুক্রবার সকাল ৯টায় দিগড় ইউনিয়নের কৈডলা মেদিনী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে ঘাটাইল থানার ওসি মোকছেদুর রহমান জানানিয়েছেন।

নিহত ৪০ বছর বয়সী কামাল হোসেন ওই গ্রামের সুজাত আলীর ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, কামাল সকাল ৮টার দিকে বাড়ির কাছেই খোলা চকের মাঝখানে তার নিজস্ব ডোবায় চায়না জাল দিয়ে মাছ ধরতে যান।

এ সময় ডোবার ওপর নিয়ে টানানো সেচ পাম্পের বিদ্যুতের লাইন অরক্ষিত অবস্থায় পানিতে পরে থাকায় পানি বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান। পরে এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা ‍উদ্ধার করে।

নিহতের লাশ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি মোকছেদুর জানিয়েছেন।