বিদেশি শক্তির ক্রীড়নক হিসেবে কাজ করছে বিএনপি: হানিফ
“বিএনপি কখনোই নির্বাচনে বিশ্বাসী নয়। তাই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন বিএনপির কাছে কাল্পনিক মনে হয়।”
আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে তার মূল ক্রীড়নক হিসেবে বিএনপি কাজ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
মঙ্গলবার কুষ্টিয়া সদরে এডুকেয়ার স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সমাবেশ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
হানিফ বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যই প্রমাণ করে বিএনপি এই মুহূর্তে বিদেশি শক্তির ক্রীড়নক হিসেবে কোনো দুরভিসন্ধিতে লিপ্ত রয়েছে।
“বিএনপি কখনোই নির্বাচনে বিশ্বাসী নয়। তাই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন বিএনপির কাছে কাল্পনিক মনে হয়।”
এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০৩ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]
