১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

খাগড়াছড়িতে ড্রেন থেকে নবজাতককে জীবিত উদ্ধার

শিশুটিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2025, 10:11 AM

Updated : 26 Aug 2026, 02:31 PM

খাগড়াছড়ি শহরে ড্রেন থেকে এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। পরে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। 

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে পূর্ব শান্তিনগরের রাজু বোর্ডিংয়ের পেছনে একটি ড্রেন থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।

শিশুটি বর্তমানে খাগড়াছড়ি সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি বলেন, “রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা ড্রেনের মধ্যে এক নবজাতককে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

“বর্তমানে নবজাতক চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি সদর উপজেলা সমাজসেবা অফিসে জানানো হয়েছে। তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।” 

খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রিপল বাপ্পি চাকমা বলেন, “বাচ্চাটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে সুস্থ রয়েছে।”