১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুয়াশা: ১০ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট ফেরি চালু

দুর্ঘটনা এড়াতে রোববার রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2026, 10:28 AM

Updated : 26 Aug 2026, 05:30 PM

ঘন কুয়াশার কারণে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল আবার শুরু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টায় এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানান বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (আরিচা) আবু আব্দুল্লাহ। 

এর আগে রোববার রাত ১১টা থেকে থেকে নদী এলাকায় তীব্র কুয়াশা পড়ায় নৌপথে মার্কিং বাতি দেখা যাচ্ছিল না।

ফলে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে বলে বিআইডব্লিউটিসির এ কর্মকর্তা জানান।