১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে’ চাচিকে হত্যা, যুবক আটক

পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন জানিয়েছেন তার স্ত্রীর সঙ্গে রাশেদা প্রায়ই ঝগড়া করতেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2025, 02:21 PM

Updated : 26 Aug 2026, 02:22 PM

লক্ষ্মীপুরের পারিবারিক বিরোধের জেরে এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগে তার ভাজিতাকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার ভোরে লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের লাহারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. রেজাউল হক জানিয়েছেন। 

নিহত ৬০ বছর বয়সী রাশেদা লাহারকান্দি এলাকার মোবারক হোসেনের স্ত্রী। 

এ ঘটনায় আটক রাশেদার ভাতিজা ২৭ বছর বয়সী ইমন একই এলাকার সেলিম হোসেনের ছেলে। 

পুলিশ ও নিহতের পরিবার বলছে, রাশেদা বাসায় একাই থাকতেন। শুক্রবার ভোরে ফজরের নামাজের জন্য ওজু করতে তিনি ঘর থেকে বের হন। এ সুযোগে ইমন ঘরের ভেতর ঢুকে রাশেদাকে এলোপাতাড়ি কোপায়। 

পরে রাশেদার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে তাকে গলা কেটে হত্যার পর ইমন ঘরের পাটাতনের ওপর লুকিয়ে থাকে।

খবর পেয়ে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে ইমনকে আটক এবং রাশেদার মরদেহ উদ্ধার করে হাসাপাতালের মর্গে পাঠায়। 

অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন জানিয়েছেন, তার স্ত্রীর সঙ্গে রাশেদা প্রায়ই ঝগড়া করতেন। এর জেরে সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছে।