১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহের ভালুকায় মৃদু ভূমিকম্প

এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৪।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2026, 02:33 PM

Updated : 26 Aug 2026, 03:41 PM

ময়মনসিংহের ভালুকায় মৃদু ভূমিকম্প হয়েছে, যা অনুভূত হয়েছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের কর্মকর্তা রুবাইয়াৎ কবীর জানান, মঙ্গলবার বেলা ১১টা ৪১ মিনিটে এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৪।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ঢাকা থেকে ৬১ কিলোমিটার উত্তরে ময়মনসিংহের ভালুকা উপজেলার আমতলীতে।