০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সিলেট রেলওয়ে স্টেশনে ভবঘুরে শিশুকে ‘ধর্ষণচেষ্টা’, যুবক আটক

আটক যুবক রেলওয়ে স্টেশন এলাকায় বসবাস করেন এবং মাদকসেবী বলে ভাষ্য পুলিশের।

সিলেট রেলওয়ে স্টেশনে ভবঘুরে শিশুকে ‘ধর্ষণচেষ্টা’, যুবক আটক
সিলেট রেলওয়ে স্টেশন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2026, 05:28 PM

Updated : 11 Sep 2026, 03:20 PM

সিলেট রেলওয়ে স্টেশন এলাকার ১২ বছরের এক মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার ভোরে স্টেশন এলাকার একটি পরিত্যক্ত ভবনে এ ঘটনা ঘটে বলে দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান জানিয়েছেন।

আটক ব্যক্তির নাম লোদন (৩৫)। তিনি রেলওয়ে স্টেশন এলাকায় বসবাস করেন এবং মাদকসেবী বলে ভাষ্য পুলিশের।

ওসি মো. আশরাফুজ্জামান বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি সেন্টারে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিনি বলেন, “ভুক্তভোগী শিশুটি ভবঘুরে। এ ঘটনায় জড়িতরা রেলওয়ে স্টেশন এলাকায় রাতযাপন করেন।”