১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যশোরে শিশু ধর্ষণচেষ্টার মামলায় যুবক গ্রেপ্তার

শিশুটির বাবা ও মা উভয়ই বাক ও শারীরিক প্রতিবন্ধী।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2026, 05:38 PM

Updated : 11 Sep 2026, 03:40 PM

যশোরের শার্শা উপজেলায় আট বছরের কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার মামলায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।  

শার্শা থানার পরিদর্শক (তদন্ত) খোন্দকার শাহ আলম বলেন, বৃহস্পতিবার রাতে শিশুটির চাচী মামলা করেন। তার পরই আসামি নুরুল হক নুরুকে (৪০) গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।  

মামলার বরাতে পুলিশ জানায়, শিশুটির বাবা ও মা উভয়ই বাক ও শারীরিক প্রতিবন্ধী। বৃহস্পতিবার সন্ধ্যায় নুরু শিশুটিকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার ও কান্নাকাটি করলে নুরু পালিয়ে যান।   

পরে শিশুটি বাড়ি ফিরে ঘটনাটি পরিবারকে জানায়।