নেত্রকোণা-২: ধানের শীষকে সমর্থন দিয়ে সরলেন বটগাছের প্রার্থী
“১০ দলীয় জোটে জামায়াতে ইসলামী আসন ভাগাভাগি নিয়ে মোনাফেকি করেছে।”
নেত্রকোণা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনোয়ারুল হককে সমর্থন দিয়ে সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী গাজী আব্দুর রহিম।
সোমবার দুপুরে নেত্রকোণা জেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসে বটগাছ প্রতীকের প্রার্থী গাজী আব্দুর রহিম এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের ফসল হিসেবে মানুষ সবাইকে ঐক্যবদ্ধ দেখতে চায়। ১০ দলীয় জোটে জামায়াতে ইসলামী আসন ভাগাভাগি নিয়ে মোনাফেকি করেছে।
এমন পরিস্থিতিতে দলের জেলা কমিটির সিদ্ধান্তে ঐক্যের অংশ হিসেবে বিএনপির প্রার্থী আনোয়ারুল হককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ক্বারী সাইদুর রহমান, হাজী রজব আলী, মোহাম্মদ হোসাইন।
