ওসমানী মেডিকেলে হামের উপসর্গে ৮ ও ১৮ মাস বয়সী ২ শিশুর মৃত্যু
আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালের দিকে তাদের মৃত্যু হয়।
হাম উপসর্গ নিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালের দিকে শিশু দুটি মারা যায় বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির।
তিনি বলেন, এ নিয়ে এখানে হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়াল।
পরিচালক রাশেদ মুনির বলেছেন, “দেড় বছর বয়সী শিশু ওয়াজিহার বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়। হামের সন্দেহে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
“চিকিৎসকরা জানিয়েছেন, সে ব্রঙ্কোনিউমোনিয়া, হার্ট ফেইলিওর এবং সার্জিক্যাল এমফিসেমায়ও আক্রান্ত ছিল।”
আরেক শিশু আট মাস বয়সী তাহা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানিয়েছেন তিনি।
