Published : 20 Jul 2026, 06:42 PM
চাঁপাইনবাবগঞ্জ শহরের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫২ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল শিক্ষার্থীদের হাতে ফুলের স্টিক ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
তিনি বলেন, “বিদ্যালয়ের ৫৩ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ৫২ জন বৃত্তি পেয়েছে। একটি প্রতিষ্ঠানের এত সংখ্যক শিক্ষার্থীর একসঙ্গে বৃত্তি পাওয়া বিরল ঘটনা।”
শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানিয়ে নুরুল ইসলাম বুলবুল বলেন, নিয়ম-শৃঙ্খলা, সঠিক প্রস্তুতি ও সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য এসেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহমুদুজ্জামান, অভিভাবক আয়েশা জুলেখা ও ফিরোজা খাতুন এবং বৃত্তিপ্রাপ্ত দুই শিক্ষার্থী বক্তব্য দেন।
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এ বিদ্যালয় থেকে ৫৩ শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ৫২ জন বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৪০ জন ট্যালেন্টপুল এবং ১২ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে।
আরও পড়ুন:
চাঁপাইনবাবগঞ্জে এক বিদ্যালয়ের ৫২ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা