১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মাদারীপুরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কর্তৃপক্ষ জানায়, এর আগে নোটিস প্রদান করা হলেও কেউ অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2025, 06:56 PM

Updated : 10 Sep 2026, 12:38 PM

মাদারীপুরের ডাসার উপজেলায় সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। 

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পাথুরিয়াপাড় থেকে সনমন্দি পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় এই অভিযান চালানো হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীন জানান। 

তিনি বলেন, মাদারীপুরের ‘বরিশাল খালের’ কোলঘেসে গড়ে ওঠে অবৈধ স্থাপনা। পরে সেখানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে অসাধুচক্র। এতে নষ্ট হচ্ছে পরিবেশ। 

“খাল দখল করে গড়ে ওঠা স্থাপনায় বন্ধ হয়ে যায় পানিপ্রবাহ। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখানে অভিযানে চালায় ভ্রাম্যমাণ আদালত। সেনাবাহিনীর সহায়তায় উচ্ছেদ করা হয় শতাধিক দোকানপাট।” 

তিনি আরও বলেন, জনস্বার্থে নিয়মিত এমন অভিযান চলমান থাকবে। এর আগে নোটিস প্রদান করা হলেও কেউ অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি। তাই নেওয়া হয়েছে আইনগত ব্যবস্থা।