০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে যমুনায় ধরা পড়ল ৪১ কেজির বাঘাইড়, ৫৩ হাজারে বিক্রি

মাছটি প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে বিক্রি হয়।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2026, 10:54 AM

Updated : 19 Sep 2026, 02:31 PM

মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে জেলের জালে ৪১ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। পরে মাছটি ৫৩ হাজার টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার ভোররাতে বাঘুটিয়া চর এলাকার যমুনা নদীতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। সকালে জেলেরা মাছটি বাঘুটিয়া চর বাজারে নিয়ে আসেন।

বাজারের হোটেল ব্যবসায়ী মোহাম্মদ রহিজুল জানান, মো. আসিফ মিয়া, মো. ওহাব মোল্লা ও মো. মতিন শেখ যমুনা নদীতে মাছটি ধরেন।

তিনি বলেন, “মাছটির ওজন ৪১ কেজি। প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে মোট ৫৩ হাজার টাকায় বাঘুটিয়া চর এলাকার সৌদি প্রবাসী মো. জাকির হোসাইন মাছটি কিনে নেন।”

দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্বী বলেন, বন অধিদপ্তর বাঘাইড় মাছ বিক্রি নিষিদ্ধ করেছে।

মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির বলেন, বাঘাইড় মাছ ধরা পড়ার খবর তার জানা নেই।

তিনি বলেন, “বন অধিদপ্তর বাঘাইড়কে বিপন্ন প্রজাতি ঘোষণা করেছে। এ মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। আমরাও বাঘাইড় ধরতে নিষেধ করি।” 

বিস্তারিত আসছে …