১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় বাসের ধাক্কায় রিকশাচালক নিহত

বগুড়ার কাহালুর দরগারহাট এলাকা থেকে ব্যাটারিচালিত রিকশা চালিয়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন নূর আলম।

বগুড়ায় বাসের ধাক্কায় রিকশাচালক নিহত
বগুড়ার কাহালু থানা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2025, 02:06 PM

Updated : 10 Sep 2026, 12:38 PM

বগুড়ার কাহালুতে শ্যামলী পরিবহনের বাসের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার চালক নিহত হয়েছেন।  

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভাবরা এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাহালু থানার ওসি আব্দুল হান্নান।

নিহত নূর আলম (৫৫) কাহালু থানার শিখর বিবির পুকুর গ্রামের মৃত ওসমান আলীর ছেলে। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি হান্নান বলেন, সকালে দরগারহাট এলাকা থেকে ব্যাটারিচালিত রিকশা চালিয়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন নূর আলম। পথে ভাবরা এলাকায় একটি শ্যামলী পরিবহনের বাস তার রিকশাটিকে ধাক্কা দেয়। 

এতে ঘটনাস্থলেই নূর আলম প্রাণ হারান। খবর পেয়ে কাহালু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।