১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কোরবানি ঈদ: বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৭ দিন

২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2026, 06:24 PM

Updated : 26 Aug 2026, 03:41 PM

ঈদুল আজহা উপলক্ষে স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে সাতদিন পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

তবে এ সময় চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিকভাবে চলছে।

রোববার দুপুরে এ তথ্য জানিয়েছেন বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ইনচার্জ ও ম্যানেজার আবুল কালাম আজাদ।

তিনি বলেন, “ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাতদিন বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

“এছাড়া বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রমও বন্ধ থাকবে। আগামী ১ জুন থেকে পুনরায় বন্দরে সব কার্যক্রম স্বাভাবিক হবে।”

বাংলাবান্ধা স্থলবন্দর পুলিশ ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল্লাহ ওয়ারেস বলেন, “কোরবানির ঈদ উপলক্ষে এই বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।”