১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ঝড়ো আবহাওয়া: পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল স্বাভাবিক

মাঝনদীতে দুর্ঘটনা এড়াতে নোঙর করে রাখা হয় আটটি ফেরি।

বিডিনিউজ২৪

মানিকগঞ্জ ও রাজবাড়ী প্রতিনিধি. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2026, 12:47 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

ঝড়ো আবহাওয়ার কারণে পদ্মা নদীর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-পথে ফেরি বন্ধ থাকার পর আবার স্বাভাবিক হয়েছে।

বুধবার সকাল ৭টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া অংশে ফেরি চলাচল শুরু হয় বলে বিআইডব্লিউটিসির ভারপ্রাপ্ত ডিজিএম মোহাম্মদ সালাম হোসেন জানিয়েছেন।  

তিনি বলেন, “বুধবার ভোর ৫টা থেকে ঝড়ো হাওয়ার কারণে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছিল। পরে সকাল ৬টার দিকে প্রচণ্ড ঝড় শুরু হলে দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

“এ সময় পাটুরিয়া প্রান্তে ৫টি ও দৌলতদিয়া প্রান্তে ৩টি ফেরি নোঙর করে রাখা হয়। আবহাওয়া অনুকূলে আসার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়; তবে যাত্রী ও যানবাহন কম।” 

এদিকে বিআইড‌ব্লিউ‌টি‌সি দৌলত‌দিয়া ঘাট শাখার এজিএম মো. সালাহউদ্দিন বলছেন, “বৈ‌রি আবহাওয়ার কার‌ণে দুই দফা বন্ধ থাকার পর দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে ফে‌রি চলাচল শুরু হ‌য়ে‌ছে। বুধবার সকাল সা‌ড়ে ৯টা থে‌কে ফে‌রি চলাচল শুরু হয়। 

তিনি বলেন, “সকা‌লে হঠাৎ ঝ‌ড়ো হাওয়া শুরু হয়। সে সময় দুর্ঘটনা এড়া‌তে সকাল ৬টা থে‌কে ফে‌রি চলাচল বন্ধ রাখা হয়। এরপর সা‌ড়ে ৬টায় ফে‌রি চলাচল শুরু হলেও সা‌ড়ে ৭টায় আবারও বন্ধ হ‌য়ে যায়।” 

ফে‌রি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা প‌ড়ে সালাহউদ্দিন জানান।