২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ব্রহ্মপুত্র নদে একসঙ্গে ভেসে উঠল নিখোঁজ দুই ভাইয়ের লাশ

ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে যায় তারা, বলছে পুলিশ।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2025, 12:31 PM

Updated : 26 Aug 2026, 12:42 PM

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৬টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে উলিপুর থানার ওসি জিল্লুর রহমান জানান।

মৃতরা হলেন-ইব্রাহিম আলী (১২) ও ইমরান হোসেন (৮)

ওসি জিল্লুর রহমান বলেন, “ইব্রাহিম ও ইমরান আপন দুই ভাই। শনিবার বেলা ৩টার দিকে উলিপুরের বুড়াবুড়ি ইউনিয়নের চর জলাঙ্গারকুঠি গ্রামের ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে যায় তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয়দের সহায়তায় অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।

“সকালে ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে পালেরঘাট এলাকায় দুই ভাইয়ের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।”

মৃত দুই ভাইয়ের লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।