সিলেটে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা, যুবক আটক
গুরুতর আহত অবস্থায় আলী আহমদকে চিকিৎসার জন্য ওসমানী হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
সিলেটের গোয়াইনঘাটে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। যিনি আত্মহত্যার চেষ্টায় নিজেকেও কুপিয়ে গুরুতর জখম করছেন।
শনিবার বেলা ২টার দিকে উপজেলার বিছানাকান্দি এলাকার বগাইয়া গ্রামে এ ঘটনাটি ঘটে বলে গোয়াইনঘাট থানার ওসি তরিকুল ইসলাম।
নিহত রুবেনা বেগম (৩০) ওই গ্রামের আলী আহমদের (৩৫) স্ত্রী। এই দম্পতির তিন সন্তান আছে।
ওসি তরিকুল ইসলাম বলেন, "প্রায়ই এই দম্পতির মধ্যে পারিবারিক কলহ হত। এর জের ধরে দুপুরে আলী আহমদ স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে তিনি নিজের দেহে কোপাতে থাকেন। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ তাকে হেফাজতে নিয়ে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ওসমানী হাসপাতালে নিয়ে যায়।
তিনি আরও বলেন, রুবেনা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
