১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুয়াশা: ১১ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট ফেরি চালু

রোববার সকাল পৌনে ৯টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2025, 09:56 AM

Updated : 26 Aug 2026, 05:24 PM

ঘন কুয়াশার কারণে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল আবার শুরু হয়েছে।

রোববার সকাল পৌনে ৯টায় আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিস’র সহকারী ব্যবস্থাপক (আরিচা) আবু আব্দুল্লাহ।   

এর আগে পদ্মা নদীতে তীব্র কুয়াশা থাকায় দুর্ঘটনা এড়াতে শনিবার রাত ৯টা থেকে থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে কর্তৃপক্ষ।  

আবু আব্দুল্লাহ বলেন, ‘চিত্রা’ নামের একটি ফেরি কাজিরহাটের কাছাকাছি নোঙর করা ছিল। ফেরি চলাচল শুরুর পর ফেরিটি ঘাটে পৌঁছেছে।

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ