১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কেরু কোম্পানির চত্বরে ‘বোমার’ খবর, ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী

পুলিশ জানায়, বোমা কি-না, তা যাচাই করার জন্য র‌্যাবের বোম ডিসপোজাল টিমকে জানানো হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2025, 05:30 PM

Updated : 10 Sep 2026, 12:33 PM

চুয়াডাঙ্গার দর্শনায় চিনিকল কেরু অ্যান্ড কোম্পানির চত্বরে বোমার মত বস্তু পড়ে থাকার খবর পেয়ে তা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কেরু কোম্পানির নিরাপত্তাকর্মীরা ঝোপের মধ্যে লাল স্কচটেপ মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু দেখতে পান বলে জানিয়েছেন দর্শনা থানার ওসি মোহাম্মদ শহীদ তিতুমীর।  

বিকালে এ সংবাদ লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন।

কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপক (প্রশাসন) আল ফারুক ওমর শরীফ গালিব বলেন, “নিরাপত্তাকর্মীরা জেনারেল অফিস ও ক্লাবের পাশের ঝোপের মধ্যে লাল স্কচটেপ মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু দেখতে পান। পরে তারা দর্শনা থানা পুলিশ ও চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পে খবর দেন। 

“খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, দর্শনা থানার পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন। পরে সেখানে আসে র‌্যাবের একটি দল।”

ওসি তিতুমীর বলেন, “বস্তুটি আসলেই বোমা কি-না, তা যাচাই করার জন্য র‌্যাবের বোম ডিসপোজাল টিমকে জানানো হয়েছে। তারা এলে প্রকৃত তথ্য জানা যাবে।”