২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মাদারীপুরে আগুনে ৭ দোকান পুড়ে ছাই

“বাজারে একটি দোকানে আগুন লাগে এবং দ্রুতই তা একের পর এক দোকানে ছড়িয়ে পড়ে।”

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2026, 11:56 AM

Updated : 26 Aug 2026, 03:11 PM

মাদারীপুরের শিবচর উপজেলায় একটি বাজারে আগুন লেগে সাতটি দোকান পুড়ে গেছে।

মঙ্গলবার রাত ২টায় উত্তর বহেরাতলা ইউনিয়নের সোতারপাড় বাজারে লাগা এ আগুন এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে আনে বলে শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ জানিয়েছেন।

আগুনে কেউ হতাহত না হলেও এতে আট লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছে, আগুনের তাপ এতটাই তীব্র ছিল যে, সাধারণ মানুষের পক্ষে তা নেভানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। পরে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।  

তপন কুমার বলছেন, “বাজারে একটি দোকানে আগুন লাগে এবং দ্রুতই তা একের পর এক দোকানে ছড়িয়ে পড়ে।

“খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।”

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট এই আগুনের সূত্রপাত বলে ধারণা তাদের। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।