১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র আন্দোলনে হামলা মামলায় মানিকগঞ্জের আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2025, 09:43 AM

Updated : 26 Aug 2026, 02:35 PM

মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় ওই ইউনিয়নের মেঘশিমুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমানউল্লাহ জানিয়েছেন। 

গ্রেপ্তার ৫২ বছর বয়সী জাকির হোসেন জাগীর ইউনিয়নের গাড়াকুল এলাকার ইউসুফ আলীর ছেলে এবং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। 

ওসি আমানউল্লাহ বলেন, জাকির হোসেন বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। 

তাকে আদালতে তোলার প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।