১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বগুড়া-৬ আসনে তারেক রহমান বড় ব্যবধানে জয়ী

তারেক রহমান ধানের শীষ প্রতীকে ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2026, 01:00 AM

Updated : 26 Aug 2026, 02:56 PM

বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার রাতে বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান তার কার্যালয়ে ১৫০টি কেন্দ্রের সব কটির ফলাফল ঘোষণা করেন।

ফলাফল অনুযায়ী, তারেক রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। 

তারেক রহমান ১ লাখ ১৮ হাজার ৬৫৮ ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন।

এখানে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজা‌র ৪৩ জন। 

অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন জানিয়েছেন, এই আসনে ভোটার উপস্থিতির হার ছিল ৬৯.১০ শতাংশ।