১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গোপালগ‌ঞ্জে বা‌সের ধাক্কায় মোটরসাইকেল চাল‌ক নিহত

সকালে বিনয় কৃষ্ণ বিশ্বাস বা‌ড়ি থে‌কে মোটরসাইকেলে তার কর্মস্থলে যা‌চ্ছিলেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2026, 01:41 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

গোপালগ‌ঞ্জের কা‌শিয়ানীতে বা‌সের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বুধবার সকাল ৯টার দিকে উপ‌জেলার ঢাকা-খুলনা মহাসড়‌কের তিলছড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান ভা‌টিয়াপাড়া হাইও‌য়ে পু‌লিশের সা‌র্জেন্ট মো. আব্দুল গাফ্ফার। 

নিহত বিনয় কৃষ্ণ বিশ্বাস (৫৪) কা‌শিয়ানী উপ‌জেলার পারকরফা জালা‌লিয়া মাদ্রাসার অফিস সহকারী ও ওড়াকা‌ন্দি ইউ‌নিয়‌নের ঘৃতকা‌ন্দি গ্রা‌মের রবীন্দ্রনাথ বিশ্বা‌সের ছে‌লে।

স্থানীয়‌দের বরাত দি‌য়ে সা‌র্জেন্ট আব্দুল গাফ্ফার বলেন, সকালে বিনয় কৃষ্ণ বিশ্বাস বা‌ড়ি থে‌কে মোটরসাইকেলে তার কর্মস্থলে যা‌চ্ছিলেন। পথে ঢাকাগামী দোলা প‌রিবহ‌নের একটা বাস তার মোটরসাইকেলটি‌কে পেছন থে‌কে ধাক্কা দেয়।  এতে তি‌নি রাস্তার উপর ছিট‌কে প‌ড়েন এবং ঘটনাস্থলেই নিহত হন।

প‌রে পু‌লিশ তার মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য গোপালগঞ্জ আড়াইশ’ শয্যা বি‌শিষ্ট জেনারেল হাসপাতা‌লে পা‌ঠি‌য়ে‌ছে। 

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান হাইও‌য়ে পুলিশের এ সদস্য।