১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ট্রাক উল্টে ৭ ঘণ্টা বন্ধ কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়ক

এ সময় ডাম্প ট্রাকের চালক ও হেলপার আহত হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2026, 02:18 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে নিবন্ধনবিহীন বালি বোঝাই ডাম্প ট্রাক উল্টে যাওয়ায় প্রায় ৭ ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। এতে দীর্ঘ যানজটে ভোগান্তি পড়েন মহাসড়কে চলাচলকারীরা।

শনিবার ভোর ৫টায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের আমলা সাগরখালী ব্রিজের উপরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম। 

এ সময় ডাম্প ট্রাকের চালক ও হেলপার আহত হয়েছে। তারা হলেন, চালক সেলিম আহম্মেদ (৩২) এবং সহকারী হৃদয় হোসেন (২০)। তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী বালু বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের ওপর উঠে যায়। পরে গাড়িটি উল্টে সড়কের ওপর আড়াআড়িভাবে পড়ে থাকে। এতে সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। 

এর ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে যাত্রীবাহী বাস, পণ্যবাহী যান ও জরুরি সেবার গাড়িগুলো আটকা পড়ে। ফলে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়।

ব্রিজটির পাশে আরেকটি নতুন সেতুর নির্মাণকাজ এখনো চলমান, তাই সেটিও ব্যবহার করা সম্ভব হয়নি। 

ওসি শহিদুল ইসলাম বলেন, স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে সড়কে যান চলাচল স্বাভাবিক করতে প্রায় ৭ ঘণ্টা সময় লেগে যায়।