১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে তুরাগ নদে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

তুরাগ নদের গোসল করতে নেমে এক পর্যায়ে স্রোতে ডুবে যায় সে, বলছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2025, 05:11 PM

Updated : 26 Aug 2026, 01:19 PM

গাজীপুর সদর উপজেলার মণিপুর হাটখোলা এলাকায় তুরাগ নদে গোসলে নেমে এক স্কুলছাত্র ডুবে মারা গেছে। 

বৃহস্পতিবার রাত ৯টার দিকে নদ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান ইদ্রিস আলী জানান।

মৃত রিয়াজুল ইসলাম (১৩) গাজীপুরের হাটখোলা এলাকায় বাবা-মায়ের সঙ্গে থাকতো ও স্থানীয় মণিপুর উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তাদের বাড়ি পাবনা সদর উপজেলায়।

স্বজন ও ফায়ার সার্ভিস বলছে, বৃহস্পতিবার বিকালে ১০ থেকে ১২ জন বন্ধুর সঙ্গে মণিপুর হাটখোলা এলাকায় তুরাগ নদের শাখায় গোসল করতে নামে রিয়াজুল। এক পর্যায়ে স্রোতে ডুবে যায় সে। 

স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরে খবর দেওয়া হয় টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে।

টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে বিকালেই তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে রিয়াজুলের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।