২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

অভিযানের সময় আবু সাঈদ হত্যা মামলার আসামি পালালেন

পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় লিটনের বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানের সময় আবু সাঈদ হত্যা মামলার আসামি পালালেন
রংপুর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান লিটন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2026, 05:53 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

রংপুরের পীরগাছা উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদ হত্যা মামলার আসামি এবং জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান লিটন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন।

পীরগাছা থানার ওসি এ কে এম খন্দকার মহিব্বুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় লিটনের বাড়িতে অভিযান চালানো হয়। তখন তিনি পালিয়ে যান।

লিটন পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হান্নানের ছেলে। তার বাড়ি পারুল ইউনিয়নে। ২০২৪ সালের ৫ অগাস্ট সরকার পরিবর্তনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। 

যুবলীগ নেতা কামরুজ্জামান শাহিন গ্রেপ্তার 

এদিকে রংপুর জেলা যুবলীগের সহসভাপতি কামরুজ্জামান শাহিনকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার রাত ৮টায় নগরীর জুম্মাপাড়ার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে রংপুর মহানগর পুলিশের কোতোয়ালী থানার ওসি শাহাজান আলী জানান।  

তিনি বলেন, ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। শাহিনের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন।