Published : 04 May 2026, 11:57 AM
গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও অন্তত ছয়জন।
ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার গোপীনাথপুরে সোমবার সকালে এ দুর্ঘটনায় ইজিবাইকের ছয় যাত্রী আহত হয়েছেন বলে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি রোকনউজ্জামান জানান।
নিহত ৪৫ বছর বয়সী ঝন্টু মোল্যা গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর চরপাড়া গ্রামের আকুব্বর মোল্যার ছেলে।
ওসি রোকনউজ্জামান বলেন, “ঢাকা থেকে খুলনাগামী ‘ফাল্গুনী পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস ব্যাটারিচালিত ইজিবাইক ও অপর একটি ভ্যানকে চাপা দেয়।
“এতে ভ্যান চালক ঝন্টু মোল্যা ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা আহদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।”
দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।