১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরা-৪: বাবা গণ-অধিকারের ও ছেলে জাতীয় পার্টির মনোনয়ন জমা

এইচ এম গোলাম রেজা গণ-অধিকার পরিষদ থেকে এবং তার ছেলে হোসাইন মোহাম্মদ মায়াজ জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সাতক্ষীরা-৪: বাবা গণ-অধিকারের ও ছেলে জাতীয় পার্টির মনোনয়ন জমা
এইচ এম গোলাম রেজা ও হোসাইন মোহাম্মদ মায়াজ

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2025, 12:13 PM

Updated : 26 Aug 2026, 05:26 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসন থেকে প্রার্থী হতে ভিন্ন রাজনৈতিক দল থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাবা ও ছেলে। 

জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এইচ এম গোলাম রেজা এবার গণ-অধিকার পরিষদ থেকে মনোনয়ন পেয়েছেন আর তার ছেলে হোসাইন মোহাম্মদ মায়াজ মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টি থেকে। 

তারা দুজনেই সোমবার বিকালে সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক আফরোজা আক্তার। 

তিনি বলেন, সোমবার বিকেল ৩টার দিকে হোসাইন মোহাম্মদ মায়াজ জাতীয় পার্টি (রুহুল আমিন হাওলাদার) মনোনীত প্রার্থী হিসেবে নিজেই জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তার মনোনয়নপত্র জমা দেন।

একই সময়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তাদের দলীয় প্রার্থী এইচ এম গোলাম রেজার পক্ষে মনোনয়নপত্র জমা দেন।

এ ঘটনায় এলাকার ভোটারদের মধ্যে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভোটের মাঠে শেষ অবধি বাবা-ছেলের মধ্যে কী হয়, এখন সেটা দেখার অপেক্ষায় মানুষ।