১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

শাকসুর প্রার্থী তালিকা প্রকাশ: ভিপি পদে ৪ জন, জিএসে ৭

কেন্দ্রীয় সংসদে ৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2025, 01:12 AM

Updated : 26 Aug 2026, 05:17 PM

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় শাকসু নির্বাচনি ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। 

তালিকার তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় সংসদে ৯৭ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে চারজন, সাধারণ সম্পাদক (জিএস) পদে সাতজন ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কেন্দ্রীয় সংসদের ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইংরেজি বিভাগের দেলোয়ার হাসান শিশির, পেট্রেলিয়াম ও খনিজ প্রকৌশল বিভাগের মুহয়ী শারদ, পদার্থবিজ্ঞান বিভাগের মুমিনুর রশীদ শুভ ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের মোস্তাকিম বিল্লাহ।

জিএস পদে পুর কৌশল বিভাগের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম, সমাজবিজ্ঞানের ফয়সাল হোসেন, রসায়ন বিভাগের মারুফ বিল্লাহ, সমাজকর্মের জুনায়েদ আহমেদ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের মোহাম্মদ সাইফুর রহমান, শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের পলাশ বখতিয়ার ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের জুনায়েদ হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমাজবিজ্ঞান বিভাগের শাকিল মাহমুদ, অর্থনীতি বিভাগের আতাহারুল ইসলাম রাহিন ও হাফিজুর ইসলাম এবং জৈব প্রযুক্তি ও জীন প্রকৌশল বিভাগের জহিরুল ইসলাম। 

এছাড়া ক্রীড়া সম্পাদক পদে দুজন, সহ-ক্রীড়া সম্পাদক পদে চারজন, সাহিত্য ও বার্ষিকী সম্পাদক পদে দুজন, সাংস্কৃতিক সম্পাদক পদে তিনজন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে দুজন, ধর্ম ও সম্প্রীতি সম্পাদক পদে তিনজন, সামজসেবা সম্পাদক পদে তিনজন, ছাত্রীবিষয়ক সম্পাদক পদে (শুধুমাত্র ছাত্রীদের জন্য) চারজন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে চারজন, শিক্ষা-গবেষণা-ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে পাঁচজন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে পাঁচ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে চারজন, পরিবহন সম্পাদক পদে চারজন, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন বিষয়ক সম্পাদক চারজন, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পাঁচজন ও সদস্যপদে ২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এদিকে হল সংসদে ভিপি, জিএস, এজিএস, ক্রীড়া সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক, সমাজসেবা সম্পাদক ও সদস্যের তিন পদসহ মোট ৯টি পদ রয়েছে।

ছেলেদের ৩টি হলে মোট প্রার্থী ৫৩ জন। এরমধ্যে শাহপরানে হলে ১৭ জন প্রার্থী (ভিপি ৪, জিএস ২, এজিএস ৩,  ক্রীড়া সম্পাদক ১, সাহিত্য ১, সমাজসেবা ২, সদস্য ৬), বিজয়-২৪ হলে ১৮ জন প্রার্থী (ভিপি ২, জিএস ২, এজিএস ২, ক্রীড়া সম্পাদক ২, সাহিত্য ও সাংস্কৃতিক ২, সমাজসেবা ৩, সদস্য ৫) সৈয়দ মুজতবা আলী হলে ১৮ জন প্রার্থী (ভিপি ২, জিএস ৩, এজিএস ৩, ক্রীড়া সম্পাদক ২, সাহিত্য ও সাংস্কৃতিক ২, সমাজসেবা ১, সদস্য ৫) রয়েছেন।

ছাত্রীদের তিনটি হলের মধ্যে আয়েশা সিদ্দিকা হলে ৯টি পদে মোট ১০ জন প্রার্থী। সমাজসেবা পদে প্রার্থী ২ জন। ভিপিসহ বাকি পদগুলোতে একজন করে প্রার্থী।

বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলে ৯টি পদে প্রার্থী ১১ জন। এরমধ্যে ভিপি পদে ৩ জন প্রার্থী ছাড়া অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বী নেই।

ফাতেমা-তুজ- জাহরা হলের প্রার্থী ১০ জন। এরমধ্যে ক্রীড়া সম্পাদকে কোন প্রার্থী নেই এবং সদস্য পদে ২ জন প্রার্থী। ভিপি পদে ৩ জন ও জিএস পদে ২ জন প্রার্থী রয়েছেন। বাকি পদগুলোতে একজন করে প্রার্থী।