Published : 27 Jun 2026, 12:00 AM
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ১৩ কেজি ওজনের বোয়াল মাছ।
বৃহস্পতিবার মাঝরাতে ধরা পড়া বোয়ালটি পরে ২২ হাজার টাকায় বিক্রি হয়েছে।
আন্ধারমানিক পদ্মাপাড়ের আড়তদার হৃদয় রাজবংশী বলেন, হরিরামপুরের আন্ধারমানিক পদ্মাপাড় আড়তে মাছটি হাঁকডাকে ২১ হাজার টাকায় কিনে নেন এক মাছ ব্যবসায়ী। পরে স্থানীয় কাণ্ঠাপাড়া বাজারে সেই ব্যবসায়ীর কাছ থেকে চারজন মিলে মাছটি ২২ হাজাট টাকায় কেনেন।