১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ৬

ক্লাস বিরতির সময় ফয়সাল মাদরাসার পাশে সড়ক সংস্কারের জন্য রাখা ভেকু মেশিন দেখতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় বলে জানায় পুলিশ।

নোয়াখালীতে দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ৬
বেগমগঞ্জ মডেল থানা।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2024, 12:26 AM

Updated : 10 Sep 2026, 12:24 PM

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় কবরস্থানের দেয়াল ধসে চাপা পড়ে এক শিশুর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও ৬ পথচারী।

মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার জিরতলী-মজুমদার হাট সড়কের পাশে তাজুল ইসলামের বাড়ির কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে বলে জানান বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. লিটন দেওয়ান।

নিহত মো. ফয়সাল হোসেন (৯) উপজেলার দক্ষিণ জিরতলী গ্রামের বারেক চৌকিদার বাড়ির মো. মিজান ওরফে বাহাদুরের ছেলে। সে স্থানীয় আল হেরা ক্যাডেট মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

আহতদের ঢাকা ও নোয়াখালীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন দেওয়া হচ্ছে। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফয়সাল প্রতিদিনের ন্যায় মাদরাসায় যায়। বেলা ১২টার দিকে ক্লাস বিরতির সময় সে মাদরাসার পাশে সড়ক সংস্কারের জন্য রাখা ভেকু মেশিন দেখতে যায়। 

মাদরাসা থেকে বের হয়ে তাজুল মিয়ার বাড়ির কবরস্থানে কাছে পৌঁছালে সড়কের পাশে কবরস্থানের দেয়াল ধসে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই ফয়সালের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও ছয় পথচারী। 

স্থানীয়দের অভিযোগ, সকালে ভেকু মেশিনে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। পরে কবরস্থানের দেয়ালের ওপর দিয়ে ভেকু মেশিনের মাথার অংশ রেখে ঠিক করা হয়। মেশিনের ভারে দেয়াল নড়বড়ে হয়ে ধসে পড়েছে।

ওসি মো. লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থানায় ময়নাতদন্ত ছাড়া ফয়সালের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।