১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাটুরিয়া-দৌলতদিয়ায় ৪ ঘণ্টা বন্ধের পর ফেরি চলাচল শুরু

নৌ-দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ সকাল পৌনে ৬টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2026, 10:45 AM

Updated : 26 Aug 2026, 03:04 PM

মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ির দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ঘন কুয়াশার কারণে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে।  

মঙ্গলবার সকাল পৌনে ১০টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এর উপ-মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম। 

এর আগে মঙ্গলবার ভোর ৫টা থেকে নদী এলাকায় তীব্র কুয়াশা পড়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ সকাল পৌনে ৬টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে। 

ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট এলাকায় অর্ধশতাধিক পণ্যবাহী ট্রাক ও যানবাহন আটকা পড়ে। 

এ সময় তিনটি ফেরিও মাঝ নদীতে আটকা পড়ে। পরে চলাচল শুরু হলে ফেরিগুলো ঘাটে ফিরে এসেছে বলেও জানান বিআইডব্লিউটিসির কর্মকর্তা সালাম।