১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা, নিহত স্কুলছাত্র

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন উপজেলা মোড় থেকে দ্রুতগতিতে মোটরসাইকেলে করে পাটগাতী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Sep 2026, 12:39 PM

Updated : 17 Sep 2026, 02:54 AM

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেলিংয়ে ধাক্কা খেয়ে এক স্কুলছাত্রের প্রাণ গেছে। 

টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের সামনের সড়কে এ দুর্ঘটনায় আরও দুই আরোহী আহত হয়েছেন।

নিহত ১৪ বছর বয়সী আল রাফি দশম শ্রেণীর ছাত্র; বাবার নাম মোহাম্মদ আল আমিন। 

রাফি কয়েকদিন আগে কুমিল্লার হোমনা থেকে টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা গ্রামের খালা বাড়িতে বেড়াতে এসেছিল বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা বলছে, বৃহস্পতিবার রাতে তিনজন উপজেলা মোড় থেকে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পাটগাতী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশের রেলিংয়ে ধাক্কা খায়। 

পরে তিনজনকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

ওসি আইয়ুব আলী বলেন, “টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আল রাফিকে মৃত ঘোষণা করেন।”

আহত বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।