২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2019, 06:59 PM

Updated : 18 Aug 2022, 05:45 PM

হাসপাতালের উপ-পরিচালক চিকিৎসক সাইফুল ফেরদৌস জানান, সোমবার বেলা ১২টার দিকে শাপলা খাতুন (২৩) নামে এই নারী মারা যান।

শাপলা রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার হাসিবুল ইসলামের স্ত্রী।

গত ৪ সেপ্টেম্বর তাকে ওই হাসপাতালের ৩৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

চিকিৎসক সাইফুল বলেন, “ডেঙ্গু আক্রান্ত শাপলার কিডনি বিকল হয়ে গিয়েছিল। সোমবার তাকে আইসিইউতে নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।”

সোমবার বেলা ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে আরও চারজন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হন জানিয়ে তিনি বলেন, বর্তমানে এ হাসপাতালে ৩৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।