নিখোঁজের ৩ দিন পর খালে যুবকের লাশ
নোয়াখালীর কবিরহাট উপজেলায় নিখোঁজের তিন দিন পর খালে ভাসমান এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাতে কালামুন্সী বাজার সংলগ্ন খালে বাকের হোসেনের (২৫) লাশ পাওয়া যায় বলে কবিরহাট থানার ওসি মোক্তার হোসেন জানান।
বাকের উপজেলার সোন্দালপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামের বড় বাড়ির জয়নাল আবদিনের ছেলে।
ওসি মোক্তার হোসেন নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, গত তিন দিন থেকে বাকেরের খোঁজ পাচ্ছিল না তার পরিবার। শুক্রবার রাতে স্থানীয়রা খালের মধ্যে তার মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়।
“রাত ৮টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।”
মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।
