২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

পাঠ্য বই বেচতে গিয়ে আটক ২

নোয়াখালীর কবিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে পাঠ্যবই নিয়ে বাজারে বিক্রি করার সময় শিক্ষা দুই জনকে আটক করে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 11:44 PM

Updated : 20 Aug 2022, 12:39 PM

এ সময় তাদের কাছ থেকে ২০১৬ সালের সাড়ে পাঁচশ কেজি বই জব্দ করা হয়।

আটকৃতরা নৈশপ্রহরী কুমিল্লার নাঙলকোর্ট উপজেলার মগুয়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে এবং বই ক্রেতা কালা মিয়া কবিরহাট পৌরসভার এনায়েত নগর গ্রামের আব্দুল হকের ছেলে।

কবিরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহেদ উদ্দিন জানান, গত কয়েক মাস থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নৈশপ্রহরী রফিকুল ইসলাম (৩৮) ছাত্রছাত্রীদের জন্য আসা ২০১৬ সালের বই বাজারে বিক্রি করে আসছিল।

“রোববার দুপুরে ভ্যান গাড়িতে সাড়ে পাঁচশ কেজি বই বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল নৈশপ্রহরী রফিক।

“খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলাম বিষয়টি থানায় জানালে পুলিশ হাতেনাতে রফিক ও বই ক্রেতা কালা মিয়াকে আটক করে।”

তাদের বিরুদ্ধে থানায় মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক হোসেন রাতে মামলা করেন বলে জানান থানার ওসি মোক্তার হোসেন।