২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

কবিরহাটে মেয়র আ. লীগের রায়হান

নোয়াখালীর কবিরহাট পৌরসভায় আওয়ামী লীগের জহিরুল হক রায়হান মেয়র নির্বাচিত হয়েছেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2016, 10:58 PM

Updated : 20 Aug 2022, 12:12 PM

রোববার রাতে সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনির হোসেন ভোটের ফল ঘোষণা করেন।

তিনি জানান, নৌকা প্রতীকে জহিরুল হক রায়হান পাঁচ হাজার ৩৭৪ ভোট পেয়ে নির্বাচিত হযেছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোস্তাফিজুর রহমান মঞ্জু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৪০ ভোট।

এই পৌরসভায় মোট ভোটার ১৩ হাজার ৩৯৭ জন। অনিয়মের কারণে বন্ধ হয়ে যাওয়া দুই কেন্দ্রের ভোটার সংখ্যা ৩০১৯।

দুই প্রার্থীর ভোটের ব্যবধান এর চেয়ে বেশি হওয়ায় ফলাফল জহিরুল হক রায়হানকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে বলে জানান মনির হোসেন।