২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

‘সাহস থাকলে’ দেশে এসে কথা বলুক, সাভারে স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন ঘিরে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ার করেছেন জাহাঙ্গীর আলম।

‘সাহস থাকলে’ দেশে এসে কথা বলুক, সাভারে স্বরাষ্ট্র উপদেষ্টা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়ে মব ভোটিং মহড়া পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2026, 09:49 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

নির্বাচন নিয়ে যারা দ্বিধার কথা বলছেন, ‘সাহস থাকলে’ তাদের দেশে এসে কথা বলার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন, “যারা নির্বাচন নিয়ে দ্বিধায় আছে, তারা অল্প লোক, তারা বিদেশে পালিয়ে থেকে নির্বাচন নিয়ে দ্বিধার কথা বলছেন। 

“তাদের সাহস থাকলে দেশে এসে কথা বলুক। নির্বাচনে সবাই ভোটে কেন্দ্রে যাবে, তাহলে তাদের মুখে কালি পড়বে।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার বিকালে সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয়ে মব ভোটিং মহড়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচন ঘিরে কোনও ধরনের সহিংসতা বা নাশকতা বরদাস্ত করা হবে না। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আজকের এই মহড়া তারই একটি বাস্তব উদাহরণ।

জাহাঙ্গীর আলম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন হবে। সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন।

সাভার উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, আনসার, পুলিশ, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশ ও স্কাউটস উদ্যোগে মব ভোটিংয়ের আয়োজন করা হয়।

নির্বাচনের দিন সম্ভাব্য যে-কোনো ধরনের নাশকতা বা সহিংস পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি যাচাই করতে এ মহড়ার আয়োজন করা হয়