১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভোলায় রাতে ৫ কবরের কঙ্কাল চুরি

এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও শঙ্কা দেখা দিয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2025, 05:05 PM

Updated : 26 Aug 2026, 11:47 AM

ভোলার দৌলতখানে রাতের আঁধারে পাঁচটি কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। 

শুক্রবার শেষ রাতের দিকে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কামাল পাটোয়ারী বাড়ি মসজিদের পাশে মীরবাড়ির কবরস্থান থেকে কঙ্কালগুলো চুরি হয় বলে দৌলতখান থানার ওসি জিল্লুর রহমান জানান।

এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও শঙ্কা দেখা দিয়েছে। 

স্থানীয় বাসিন্দা নুর সলেমান বলেন, মীরবাড়ির পারিবারিক কবরস্থানে প্রায় ৫০টির বেশি কবর রয়েছে। সেখান থেকে ভোর রাতে পাঁচটি কবর থেকে কঙ্কাল চুরি হয়। হঠাৎ কঙ্কাল চুরি হওয়ায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। 

ওসি জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনা তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।