১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

গৌরীপুর বিএনপির আহ্বায়কসহ ৫ নেতা বহিষ্কার

বহিষ্কার হওয়া নেতারা হলেন—তায়েবুর রহমান হিরন, তাজুল ইসলাম খোকন, পারভেজ কার্জন, সুজিত কুমার ও মনিরুজ্জামান পলাশ।

গৌরীপুর বিএনপির আহ্বায়কসহ ৫ নেতা বহিষ্কার
ময়মনসিংহ-৩ আসনে মনোনয়নের জেরে রোববার গৌরীপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2025, 12:41 AM

Updated : 26 Aug 2026, 05:05 PM

শৃঙ্খলা ভঙ্গসহ বেশ কিছু অভিযোগে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়কসহ পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে। 

রোববার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। 

বহিষ্কার হওয়া নেতারা হলেন— গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরন, যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম খোকন, সদস্য মাসুদ পারভেজ কার্জন এবং গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস ও যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশ।

তাদের প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

বিএনপির ফেইসবুক পেইজে বহিষ্কারের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, এসব নেতা দলের অভ্যন্তরে ‘সহিংসতা, রক্তপাত ও সন্ত্রাসী কর্মকাণ্ডে’ জড়িত ছিলেন। 

গৌরীপুরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল দীর্ঘদিন ধরে চলছিল।  এর মধ্যে মনোনয়ন না পাওয়ায় হিরনের সমর্থকরা লাগাতার কর্মসূচি পালন করছিলেন। 

রোববারও গৌরীপুরে বিএনপির দুই পক্ষ আলাদা স্থানে সমাবেশের আয়োজন করে। 

এর মধ্যে মনোনয়নপ্রাপ্ত ইকবাল হোসাইনের সমর্থকরা হিরনের সভামঞ্চ ভাঙচুর করে বলে অভিযোগ ওঠে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনাও ঘটে।